> For the complete documentation index, see [llms.txt](https://phitron.gitbook.io/algorithm/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://phitron.gitbook.io/algorithm/bfs-dfs-problem-solving/_-number-of-islands-leetcode.md).

# মডিউল ৯\_৪ঃ Number of Islands \[Leetcode]

একটি m x n 2D বাইনারি  গ্রিড দেওয়া হয়েছে যা '1' (ভূমি) এবং '0' (জল) রিপ্রেজেন্ট  করা হয়েছে, আপনার থেকে বের করতে হবে গ্রিডে কয়টি দ্বীপ রয়েছে।&#x20;

ভূমিগুলো অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে ভাবে একত্রিত হয়ে আছে। একটি দ্বীপ জল দ্বারা বেষ্টিত থাকে। <br>

<figure><img src="/files/GgAQgPg6y5nWMtYV0RDQ" alt=""><figcaption></figcaption></figure>

উপরের চিত্রের গ্রিডটিতে ৩ টি দ্বীপ পাওয়া গিয়েছে। \
গ্রিডটিতে কয়টি দ্বীপ আছে সেইটি আপনার থেকে রিটার্ন করতে হবে।&#x20;

## সমাধান

এই প্রব্লেমটিতে grid\[i]\[j] ==1 পেলে এবং সেইটি আনভিজিটেড হলে সেইটিকে dfs দিয়ে traversal করবো, এইভাবে যতবার dfs কল করেছি ততবার এক একটি দ্বীপকে traverse করেছি এবং দ্বীপকে count করেছি।&#x20;

```cpp
n = grid.size();
m = grid[0].size();
memset(vis, false, sizeof(vis));
int ans = 0;
```

vis array তে false assign করেছি। ans = 0 নিয়েছি, n এ grid এর number of row এবং m এ grid এর number of col রেখেছি।&#x20;

```cpp
for (int i = 0; i < n; i++)
{
    for (int j = 0; j < m; j++)
    {
        if (!vis[i][j] && grid[i][j] == '1')
        {
            dfs(i, j, grid);
            ans++;
        }
    }
}
```

এখন nested লুপ চালিয়েছি, সেই grid আনভিজিটেড কিনা এবং  grid ==1 কিনা চেক করে dfs কে কল করেছি এবং ans++ করেছি।&#x20;

```cpp
void dfs(int si, int sj, vector<vector<char>> &grid)
{
    vis[si][sj] = true;
    for (int i = 0; i < 4; i++)
    {
        int ci = si + d[i].first;
        int cj = sj + d[i].second;
        if (valid(ci, cj) && !vis[ci][cj] && grid[ci][cj] == '1')
        {
            dfs(ci, cj, grid);
        }
    }
}
```

dfs function এ প্রথমে si এবং sj কে ভিজিটেড করেছি,  এরপর grid এর উপরে , নিচে , ডানে , বামে যাওয়ার জন্য লুপ চালিয়েছি। \
যদি ci, cj ভ্যালিড এবং আনভিজিটেড এবং grid\[ci]\[cj]==1 হয় তাহলে ci,cj কে দিয়ে dfs function কে recursive কল করবো।&#x20;

## সম্পূর্ণ কোড&#x20;

```cpp
#include <bits/stdc++.h>
using namespace std;

class Solution
{
public:
    int n, m;
    bool vis[305][305];
    vector<pair<int, int>> d = {{0, 1}, {0, -1}, {-1, 0}, {1, 0}};
    bool valid(int ci, int cj)
    {
        if (ci >= 0 && ci < n && cj >= 0 && cj < m)
            return true;
        else
            return false;
    }
    void dfs(int si, int sj, vector<vector<char>> &grid)
    {
        vis[si][sj] = true;
        for (int i = 0; i < 4; i++)
        {
            int ci = si + d[i].first;
            int cj = sj + d[i].second;
            if (valid(ci, cj) && !vis[ci][cj] && grid[ci][cj] == '1')
            {
                dfs(ci, cj, grid);
            }
        }
    }
    int numIslands(vector<vector<char>> &grid)
    {
        n = grid.size();
        m = grid[0].size();
        memset(vis, false, sizeof(vis));
        int ans = 0;
        for (int i = 0; i < n; i++)
        {
            for (int j = 0; j < m; j++)
            {
                if (!vis[i][j] && grid[i][j] == '1')
                {
                    dfs(i, j, grid);
                    ans++;
                }
            }
        }
        return ans;
    }
};
```
