# মডিউল ২৩\_২ঃ Merge two sorted array implementation

আমরা এখন দুইটা সর্টেড এ্যারেকে merge করার ইমপ্লিমেন্টেশনটা দেখবো।

```cpp
// Some code
    int n;
    cin>>n;
    int a[n];
    for(int i=0;i<n;i++)
    {
        cin>>a[i];
    }
    merge(a,0,3,n-1);
```

প্রথমে একটা এ্যারে ইনপুট নেই। ধরি এই এ্যারে এর ০ থেকে ৩ অব্দি ও ৩ থেকে সাইজ অব্দি সাব এ্যারে এর মধ্যে merge করতে চাইছি। তাহলে এখানে আমরা merge নামের একটা ফাংশন লিখবো ও সেখানে l হিসেবে 0 m হিসেবে 3 আর r হিসেবে n-1 কে পাঠাবো।

```cpp
// Some code
    int leftSize = m-l+1;
    int rightSize = r-m;
    int L[leftSize],R[rightSize];
    int k=0;
    for(int i=l;i<=m;i++)
    {
        L[k]=a[i];
        k++;
    }
    k=0;
    for(int i=m+1;i<=r;i++)
    {
        R[k]=a[i];
        k++;
    }
```

এবার আমরা merge ফাংশনের কাজটা করবো। এখানে আমরা দুইটা এ্যারে বানাবো L ও R নামের এবং a এ্যারে এর 0 থেকে m অব্দি L এ্যারেতে কপি করবো আর m+1 থেকে r অব্দি R এ্যারেতে কপি করবো।

```cpp
// Some code
    int i=0,j=0;
    int cur=l;
    while(i<leftSize && j<rightSize)
    {
        if(L[i] <= R[j])
        {
            a[cur]=L[i];
            i++;
        }
        else 
        {
            a[cur]=R[j];
            j++;
        }
        cur++;
    }

```

এবার আমরা two pointer এর সাহায্যে কম্পেয়ার করবো। একটা পয়েন্টার i = 0,j = 0 নিব আর একটা পয়েন্টার cur = l নিব। এবার একটা লুপ চালাবো i যতক্ষন L এ্যারে এর সাইজ থেকে ছোট এবং j যতক্ষন R এ্যারে এর সাইজ থেকে ছোট।

এরপর যদি L\[i]<=R\[i] হয় তাহলে এ্যারে এর কারেন্ট ইন্ডেক্সে L\[i] কে বসিয়ে দিব আর i++ করে দিবো। আর নাহলে  এ্যারে এর কারেন্ট ইন্ডেক্সে R\[j] কে বসিয়ে দিব আর j++ করে দিবো| আর কারেন্টকে আপডেট করে দিবো।

```cpp
// Some code
    while(i<leftSize)
    {
        a[cur]=L[i];
        i++;
        cur++;
    }

    while(j<rightSize)
    {
        a[cur]=R[j];
        j++;
        cur++;
    }

```

এখন আমরা দেখবো যদি উপরের লুপটা চলার পরেও কোনো এ্যারেতে এলিমেন্ট বাকি থাকে তাহলে সেগুলো ইনসারট করে দিব।

সম্পূর্ণ কোডঃ

```cpp
// Some code
#include<bits/stdc++.h>
using namespace std;
void merge(int a[],int l,int m,int r)
{
    int leftSize = m-l+1;
    int rightSize = r-m;
    int L[leftSize],R[rightSize];
    int k=0;
    for(int i=l;i<=m;i++)
    {
        L[k]=a[i];
        k++;
    }
    k=0;
    for(int i=m+1;i<=r;i++)
    {
        R[k]=a[i];
        k++;
    }
    int i=0,j=0;
    int cur=l;
    while(i<leftSize && j<rightSize)
    {
        if(L[i] <= R[j])
        {
            a[cur]=L[i];
            i++;
        }
        else 
        {
            a[cur]=R[j];
            j++;
        }
        cur++;
    }

    while(i<leftSize)
    {
        a[cur]=L[i];
        i++;
        cur++;
    }

    while(j<rightSize)
    {
        a[cur]=R[j];
        j++;
        cur++;
    }
}
int main()
{
    int n;
    cin>>n;
    int a[n];
    for(int i=0;i<n;i++)
    {
        cin>>a[i];
    }
    merge(a,0,3,n-1);
    for(int i=0;i<n;i++)
    {
        cout<<a[i]<<" ";
    }
    return 0;
}
```


---

# Agent Instructions: Querying This Documentation

If you need additional information that is not directly available in this page, you can query the documentation dynamically by asking a question.

Perform an HTTP GET request on the current page URL with the `ask` query parameter:

```
GET https://phitron.gitbook.io/algorithm/merge-sort/_-merge-two-sorted-array-implementation.md?ask=<question>
```

The question should be specific, self-contained, and written in natural language.
The response will contain a direct answer to the question and relevant excerpts and sources from the documentation.

Use this mechanism when the answer is not explicitly present in the current page, you need clarification or additional context, or you want to retrieve related documentation sections.
